চেকের মামলা॥ লিগ্যাল নোটিশ মুসাবিদা

চেকের মামলা ।। লিগ্যাল নোটিশ ড্রাফটিং Photo by Pavel Danilyuk on Pexels.com

– আইনজীবীর নাম –
অ্যাডভোকেট
জজ কোর্ট, ঢাকা

চেম্বারঃ
২৩, ২৩/১ কোর্ট হাউজ স্ট্রিট
কোতোয়ালী, ঢাকা-১১০০
মোবাইল: *** *** *** **


সূত্র:

তারিখ: …………………………

লিগ্যাল নোটিশ

(রেজিঃ এ/ডি সহ)

প্রাপক:
জনাব খ
পিতা: … … …
মাতা: … … …
জাতীয় পরিচয়পত্র নং: … … …
ঠিকানা: … … …
মোবাইল: … … …

— নোটিশ গ্রহীতা

প্রেরক:
– আইনজীবীর নাম –
অ্যাডভোকেট, জজ কোর্ট, ঢাকা
চেম্বার: ২৩, ২৩/১, কোর্ট হাউস স্ট্রিট
কোতোয়ালী, ঢাকা-১১০০।

পক্ষে:
জনাব ক
পিতা: … … …
মাতা: … … …
ঠিকানা: … … …
জাতীয় পরিচয়পত্র নং: … … …
মোবাইল: … … …

— নোটিশ দাতা

জনাব,
আমি আমার মক্কেল নোটিশ দাতা জনাব ক এর কাছ থেকে আদেশপ্রাপ্ত/ক্ষমতাপ্রাপ্ত হয়ে আপনাকে এই মর্মে লিগ্যাল নোটিশ দিচ্ছি যে,

১. আপনি নোটিশ গ্রহীতা জনাব খ, পিতা: … … …, মাতা: … … …, সাং- … … …, জাতীয় পরিচয়পত্র নং- … … …, জন্ম তারিখ- … … … আমার মক্কেল জনাব ক এর দীর্ঘদিনের পরিচিত এবং আমার মক্কেলের সঙ্গে আপনার সুসম্পর্ক ও পারস্পরিক বিশ্বাসের সম্পর্ক বিদ্যমান রয়েছে।

২. আপনি নোটিশ গ্রহীতা জনাব খ আমার মক্কেল জনাব ক এর কাছ থেকে আপনার ব্যবসায়িক/ব্যক্তিগত প্রয়োজনে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ টাকা) ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে আমার মক্কেল আপনার কাছে পাওনা টাকা ফেরত চাইলে আপনি নগদ টাকা পরিশোধ না করে আমার মক্কেলের নামে সিটি ব্যাংক এর বাংলাদেশের যে কোনো শাখায় পরিশোধযোগ্য ৫,০০,০০০/- (বিশ লক্ষ) টাকার একটি ব্যাংক চেক স্বাক্ষর করে দেন যার চেক নম্বর AB/C 1234567, তারিখ: ০৫/০৫/২০২৫ইং।

৩. আমার মক্কেল নোটিশদাতা জনাব ক আপনি নোটিশ গ্রহীতা খ কর্তৃক স্বাক্ষরিত চেকটি সিটি ব্যাংক এর বাংলাদেশের যে কোনো শাখায় পরিশোধযোগ্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার চেকটি নগদায়নের জন্য ব্র্যাক ব্যাংক, ফুলবাড়িয়া শাখায় জমা করলে বিগত ০৫/০৫/২০২৫ইং তারিখে ব্র্যাংক ব্যাংক, ফুলবাড়িয়া শাখা কর্তৃক একটি ‘চেক ফেরত স্মারক’ মূলে ‘অপর্যাপ্ত তহবিল’ (Insufficient Fund) মর্মে ডিজঅনার হয়ে ফেরত আসে।

৪. এমতাবস্থায় অত্র নোটিশের তারিখ হতে ৩০ দিনের মধ্যে আমার মক্কেলের পাওনা ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পরিশোধ করে আপনার ইস্যুকৃত উল্লেখিত চেকটি ফেরত নেয়ার জন্য আপনি নোটিশ গ্রহীতা জনাব খ-কে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

নোটিশে উল্লেখিত ৩০ দিনের মধ্যে আমার মক্কেল নোটিশ দাতা জনাব ক-এর পাওনা ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পরিশোধ করে চেকটি ফেরত না নিলে আমি আমার মক্কেলকে বাংলাদেশের প্রচলিত দেওয়ানী ও ফৌজদারী আইন অনুযায়ী মামলা দায়ের করার পরামর্শ দিব, যাতে ক্ষতিপূরণ উক্ত পাওনা টাকা পরিশোধ করাসহ আপনার জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অত্র লিগ্যাল নোটিশের ১ (এক) কপি আপনি নোটিশ গ্রহীতা জনাব খ এর বরাবর পাঠানো হলো এবং ভবিষ্যৎ ব্যবহারের জন্য এর ১ (এক) কপি আমার সেরেস্তায় সংরক্ষিত রইল।

ইতি
ধন্যবাদান্তে,

………………………………….
(-আইনজীবীর নাম-)
অ্যাডভোকেট
জজ কোর্ট, ঢাকা।

নোট:
১. নোটিশ গ্রহীতার জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্ম তারিখ জানা না থাকলে লেখার প্রয়োজন নেই।

লিগ্যাল নোটিশের নমুনা-২॥ পৃষ্ঠা ৩


Discover more from কৌঁসুলির কলাকৌশল

Subscribe to get the latest posts sent to your email.

একটি মন্তব্য করুন ⤵️

×
পরামর্শ প্রয়োজন? এখানে চাপুন!