চেকের মামলা॥ লিগ্যাল নোটিশ মুসাবিদা

চেকের মামলা ।। লিগ্যাল নোটিশ ড্রাফটিং Photo by Pavel Danilyuk on Pexels.com

দায়মুক্তি: এই নমুনা নোটিশে কাল্পনিক তারিখ ও ঋণের অঙ্ক ব্যবহার করা হয়েছে। ব্যবহৃত ব্যাংকের ঠিকানা ওয়েবসাইট থেকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। এটি একটি শিক্ষামূলক নমুনা নোটিশ বিধায় এনসিসি ব্যাংকের পুর্বানুমতি ব্যতীত তাদের নাম ব্যবহার আইনত অবৈধ নয়।

– আইনজীবীর নাম –
অ্যাডভোকেট
জজ কোর্ট, ঢাকা

চেম্বারঃ
১০২/২ সেগুন বাগিচা
শাহবাগ, ঢাকা।
মোবাইল: ***** *** ***
E-mail: info@openschooloflaws.com


সূত্র: এনসিসি-দিলকুশা শাখা/নোটিশ/মেসার্স ক লি./২০২৪/০১

তাং- ২৫/০৪/২০২৫

আইনগত বিজ্ঞপ্তি

(প্রাপ্তি স্বীকারপত্র সহযোগে নিবন্ধিত)

[নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১ (সংশোধিত ২০০৬)-এর ১৩৮/১৪০ ধারা মতে নোটিশ]

প্রেরক,
– আইনজীবীর নাম –
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
প্যানেল আইনজীবী
ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি
চেম্বার:
১০২/২, সেগুন বাগিচা, ঢাকা।

পক্ষে,
ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি, দিলকুশা শাখা
প্রধান কার্যালয়- এনসিসি ব্যাংক ভবন, ১৩/১-২, টয়েনবী সার্কুলার রোড,
মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।

— নোটিশ দাতা

প্রাপক,

১। মেসার্স ক লি. প্রতিনিধিত্বে ব্যবস্থাপনা পরিচালক
জনাব খ
কর্পোরেট ঠিকানাঃ … … …,
কারখানার ঠিকানাঃ … … …।

২। জনাব খ
পিতা- … … …
মাতা- … … …
ব্যবস্থাপনা পরিচালক
মেসার্স ক লিঃ
স্থায়ী ঠিকানাঃ গ্রাম- … …, ডাকঘর- … …, থানা- … …, জেলা- … …,
বর্তমান ঠিকানাঃ বাড়ী নং- … … , রোড নং- … … , ব্লক- … … , থানা … …, ঢাকা-১২১৩,
জাতীয় পরিচয় পত্র নং- … … …।

৩। জনাবা গ
স্বামী- জনাব খ
পিতা- … … …
মাতা- … … …
পরিচালক
মেসার্স ক লিঃ
স্থায়ী ঠিকানাঃ গ্রাম- … …, ডাকঘর- … …, থানা- … …, জেলা- … …,
বর্তমান ঠিকানাঃ বাড়ী নং- … … , রোড নং- … … , ব্লক- … … , থানা … …, ঢাকা,
জাতীয় পরিচয় পত্র নং- … … …।

৪। জনাব ঘ
পিতা- … … …
মাতা- … … …
পরিচালক
মেসার্স ক লিঃ
স্থায়ী ঠিকানাঃ গ্রাম- … …, ডাকঘর- … …, থানা- … …, জেলা- … …,
বর্তমান ঠিকানাঃ বাড়ী নং- … … , রোড নং- … … , ব্লক- … … , থানা … …, ঢাকা,
জাতীয় পরিচয় পত্র নং- … … …।

— নোটিশ গ্রহীতাগণ

মহোদয়গণ,

আমি নিম্ন স্বাক্ষরকারী আমার সম্মানিত মক্কেল ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি, দিলকুশা শাখা যার প্রধান কার্যালয় এনসিসি ব্যাংক ভবন, ১৩/১-২, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ এর ব্যবস্থাপক কর্তৃক নিযুক্ত ও আদেশপ্রাপ্ত হয়ে আমার মক্কেলের ব্যাংকের নিকট হতে প্রাপ্ত তথ্য ও নথিপত্রের ভিত্তিতে আপনাদেরকে ১৮৮১ সনের নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮/১৪০ ধারা (সংশোধিত ২০০৬) মতে এই মর্মে নোটিশ প্রদান করছি যে,

১। যেহেতু, আমার মক্কেল ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি ১৯৯৪ সনের কোম্পানি আইনের অধীনে নিবন্ধিত একটি বাংলাদেশের একটি স্বনামধন্য প্রাইভেট ব্যাংকিং প্রতিষ্ঠান। আমার মক্কেল ব্যাংক বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী ও ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থলগ্নীর মাধ্যমে দীর্ঘদিন যাবৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

২। যেহেতু, আপনি ২ নং নোটিশ গ্রহীতা অত্র ১ নং নোটিশ গ্রহীতা কোম্পানি “মেসার্স ক লিঃ” এর ব্যবস্থাপনা পরিচালক এবং অত্র ৩-৪ নং নোটিশ গ্রহীতাগণ উক্ত কোম্পানির পরিচালক হিসেবে নিযুক্ত আছেন এবং আপনারা নোটিশ গ্রহীতাগণ ১ নং নোটিশ গ্রহীতা কোম্পানি “মেসার্স ক লিঃ” এর মাধ্যমে আমার মক্কেল ব্যাংকে চলতি হিসাব খুলে ২০০৫ সাল হতে ব্যাংকিং লেনদেনসহ তৈরি পোশাকের ব্যবসা পরিচালনা করে আসছেন বটে।

৩। যেহেতু, আপনারা অত্র নোটিশ গ্রহীতাগণ ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে আমার মক্কেল ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি, দিলকুশা শাখা হতে ঋণ গ্রহণের জন্য আবেদন করলে উক্ত আবেদনের ভিত্তিতে আমার মক্কেল ব্যাংক বিগত ১২/১১/২০১৬ ইং তারিখে ০১ (একটি) সিসি ক্রেডিট (হাইপো) ঋণ বাবদ ৭৫,০০,০০০/- (পঁচাত্তর লক্ষ) টাকা ও ০১ (একটি) টার্ম ঋণ বাবদ ৭৫,০০,০০০/- (পঁচাত্তর লক্ষ) টাকা একুনে ১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা) মঞ্জুরপূর্বক ১ নং নোটিশ গ্রহীতা কোম্পানির অনুকূলে বিতরণ করা হয় যা আপনারা ঋণ হিসেবে গ্রহণ করেছেন; যার প্রধান কার্যালয়ের ক্রেডিট ডিভিশনের সূত্র নং- … … …/৪৩৪৩/২০১৬, তারিখ-১২/১১/২০১৬ ইং এবং শাখার সূত্র নং- … … …/২০১৬/১০৬৩, তারিখ- ১২/১১/২০১৬ ইং। এখানে উল্লেখ্য যে, মঞ্জুরী পত্রের শর্ত মোতাবেক ঋণ গ্রহণের সময় ব্যাংকের নিয়ম মোতাবেক আপনারা উক্ত ঋণের বিপরীতে প্রয়োজনীয় চার্জ ডকুমেন্টেসমূহ সই স্বাক্ষর করে দেন এবং বরাদ্দপত্রের শর্ত মোতাবেক উক্ত ঋণের টাকা নির্ধারিত সময়সীমার মধ্যে পরিশোধ করার শর্ত ছিল।

৪। যেহেতু, অত্র ২ নং নোটিশ গ্রহীতা কর্তৃক ১ নং নোটিশ গ্রহীতার অনুকূলে ভোগরত সিসি ক্রেডিট (হাইপো) ঋণটির পুনঃনবায়ন তথা বর্ধিতকরণের জন্য আবেদনের প্রেক্ষিতে উক্ত ঋণটি ১ নং নোটিশ গ্রহীতার অনুকূলে বিগত ০১/০১/২০১৮ ইং তারিখে ১,০০,০০,০০০/- (এক কোটি টাকা) মঞ্জুর পূর্বক অত্র ১ নং নোটিশ গ্রহীতার কোম্পানির অনুকূলে বিতরন করা হয় যা আপনারা ঋণ হিসেবে গ্রহণ করেছে। যার প্রধান কার্যালয়ের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের সূত্র নং- … … …/২০১৮/২১১, তারিখ- ০১/০১/২০১৮ ইং এবং শাখার সূত্র নং- … … …/২০১৮/২০১৩, তারিখ- ০১/০১/২০১৮ ইং। এখানে উল্লেখ্য যে, পুনঃনবায়নকৃত মঞ্জুরী পত্রের শর্ত মোতাবেক পুনঃনবায়ন ঋণ গ্রহণের সময় ব্যাংকের নিয়ম মোতাবেক আপনারা উক্ত ঋণের বিপরীতে প্রয়োজনীয় চার্জ ডকুমেন্টেসমূহ সই স্বাক্ষর করে দেন এবং পুনঃনবায়নকৃত উক্ত ঋণের টাকা নির্ধারিত সময়সীমার মধ্যে পরিশোধ করার শর্তে আপনারা ব্যাংকের নিকট অঙ্গীকার ও প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বটে।

৫। যেহেতু, অত্র ২ নং নোটিশ গ্রহীতা কর্তৃক ১ নং নোটিশ গ্রহীতার অনুকূলে ভোগরত  সিসি ক্রেডিট (হাইপো) ঋণটির পুনঃনবায়ন তথা বর্ধিতকরণের জন্য আবেদনের প্রেক্ষিতে উক্ত ঋণটি ১ নং নোটিশ গ্রহীতার অনুকূলে বিগত ০৫/১১/২০১৯ ইং তারিখে ১,২৫,০০,০০০/- (এক কোটি পঁচিশ লক্ষ টাকা) মঞ্জুর পূর্বক অত্র ১ নং নোটিশ গ্রহীতা কোম্পানির অনুকূলে বিতরণ করা হয় যা আপনারা নোটিশ গ্রহীতাগণ পুনঃতফসিলকৃত ঋণ হিসেবে গ্রহণ করেছেন; যা সূত্র নং- … … …/২০১৯/১০, তারিখ- ০৫/১১/২০১৮ ইং। আরো উল্লেখ্য যে, পুনঃতফসিলিকৃত মঞ্জুরী পত্রের শর্ত মোতাবেক পুনঃনবায়ন ঋণ গ্রহণের সময় ব্যাংকের নিয়ম মোতাবেক আপনারা উক্ত ঋণের বিপরীতে প্রয়োজনীয় চার্জ ডকুমেন্টেসমূহ সই স্বাক্ষর করে দেন এবং পুনঃতফসিলিকৃত উক্ত ঋণের টাকা নির্ধারিত সময়সীমার মধ্যে পরিশোধ করার শর্তে আপনারা ব্যাংকের নিকট অঙ্গীকার ও প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বটে।

৬। যেহেতু, অত্র ২ নং নোটিশ গ্রহীতা কর্তৃক ১ নং নোটিশ গ্রহীতার অনুকূলে ভোগরত  সিসি ক্রেডিট (হাইপো) ঋণটির পুনরায় পুনঃনবায়নের জন্য আবেদনের প্রেক্ষিতে উক্ত ঋণটি ১ নং নোটিশ গ্রহীতার অনুকূলে বিগত ১০/০৬/২০২২ ইং তারিখে ৮০,০০,০০০/- (আশি লক্ষ টাকা) মঞ্জুর পূর্বক অত্র ১ নং নোটিশ গ্রহীতার কোম্পানির অনুকূলে বিতরণ করা হয় যা আপনারা নোটিশ গ্রহীতাগণ পুনঃতফসিলকৃত ঋণ হিসেবে গ্রহণ করেছেন; যার সূত্র নং- … … …/২০২১/৪০১, তারিখ- ১০/০৬/২০২২ ইং। আরো উল্লেখ্য যে, পুনঃতফসিলিকৃত মঞ্জুরী পত্রের শর্ত মোতাবেক পুনঃনবায়ন ঋণ গ্রহণের সময় ব্যাংকের নিয়ম মোতাবেক আপনারা উক্ত ঋণের বিপরীতে প্রয়োজনীয় চার্জ ডকুমেন্টেসমূহ সই স্বাক্ষর করে দেন এবং পুনঃতফসিলকৃত উক্ত ঋণের টাকা নির্ধারিত সময়সীমার মধ্যে পরিশোধ করিবার শর্তে আপনারা ব্যাংকের নিকট অঙ্গীকার ও প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বটে।

৭। যেহেতু, আপনারা নোটিশ গ্রহীতাগ আমার মক্কেল ব্যাংক হইতে পুনঃতফসিলিকৃত ঋণ গ্রহণ করেছেন এবং পুনঃতফসিলকৃত মঞ্জুরীপত্রের শর্ত মোতাবেক উক্ত ঋণের টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করা আপনাদের নৈতিক দায়িত্ব ছিল যা আপনারা পালন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন।

৮। যেহেতু, আপনারা নোটিশ গ্রহীতাগণ আমার মক্কেল ব্যাংকের মেয়াদোত্তীর্ণ বাকী পাওনা টাকা পরিশোধের জন্য অত্র ১নং নোটিশ গ্রহীতা কোম্পানির নামীয় ও সীলযুক্ত স্বাক্ষরিত ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি, দিলকুশা শাখা, হিসাব নং- … … … … এর একটি (০১) চেক যাহার নং- AB/C 1234567, তাং- ২৮/০৩/২০২৫ ইং, টাকার পরিমানঃ ৮২,০০,০০০/- (বিরাশি লক্ষ লক্ষ) টাকা প্রদান করেন।

৯। অতঃপর, অত্র নোটিশ গ্রহীতাগণের নিকট পাওনা টাকা পরিশোধের জন্য আপনাদের পরামর্শ মোতাবেক আমার মক্কেল ব্যাংক উক্ত চেকটি নগদায়নের জন্য গত ২৮/০৩/২০২৫ ইং তারিখে ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি, দিলকুশা শাখায় জমা করলে উক্ত চেকটি রিটার্ন মেমো তারিখঃ ২৮/০৩/২০২৫ ইং এর মাধ্যমে অপর্যাপ্ত তহবিল (Insufficient Fund) মন্তব্যে নগদায়ন না হয়ে ডিজঅনার হয়ে ফেরৎ আসে।

১০। যেহেতু, আপনারা অত্র নোটিশ গ্রহীতাগণ আপনাদের ব্যাংক একাউন্টে পর্যাপ্ত তহবিল মজুদ না থাকা স্বত্ত্বেও প্রতারণা ও মিথ্যার আশ্রয় নিয়ে আমার মক্কেল ব্যাংককে চেক প্রদান করায় এবং উক্ত চেক সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক ডিজঅনার হওয়ায় তা ১৮৮১ সালের নোগোসিয়েবল ইনস্ট্রুমেন্টের ১৩৮/১৪০ ধারা (সংশোধিত ২০০৬) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বটে।

১১। এমতবাস্থায়, আপনারা অত্র নোটিশ গ্রহীতাগণ অত্র নোটিশ প্রেরণের পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে চেকে বর্ণিত টাকা আমার মক্কেল ব্যাংকে পরিশোধ করে উক্ত চেকটি ফেরৎ গ্রহণপূর্বক নিম্ন স্বাক্ষরকারীকে অবহিত করার জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে; ব্যর্থতায় টাকা আদায়ের জন্য চেক ডিজঅনারের দায়ে ১৮৮১ সনের নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮/১৪০ ধারার (সংশোধিত ২০০৬) বিধান মতে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

১২। উল্লেখ্য যে, নালিশী চেকে বর্ণিত ব্যাংকের পাওনা ঋণের টাকা বর্ণিত সময় সীমার মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হলে অথবা উক্ত টাকা পরিশোধ করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ/ব্যবস্থা গ্রহণ না করলে উপযুক্ত ক্ষতিপূরণসহ পাওনা টাকা আদায়ের জন্য আপনারা অত্র নোটিশ গ্রহীতাগণের বিরুদ্ধে উপযুক্ত আদালতে মামলা/মোকদ্দমা দায়ের করা সহ সকল প্রকার আইনী ব্যবস্থা গ্রহণ করার নিমিত্তে আমার মক্কেল ব্যাংক আমাকে সর্বময় ক্ষমতা প্রদান করেছেন।

১২। পরবর্তী কার্যব্যবস্থা গ্রহণের জন্য অত্র নোটিশের এক (০১) কপি আমার সেরেস্তায় সংরক্ষিত করা হলো।

ধন্যবাদান্তে,

(আইনজীবীর নাম)
আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
প্যানেল আনজীবী
এনসিসি ব্যাংক পিএলসি

সদয় অবগতির জন্যঃ
ব্যবস্থাপক
ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি

লিগ্যাল নোটিশের নমুনা-৩॥ পৃষ্ঠা ৪


Discover more from কৌঁসুলির কলাকৌশল

Subscribe to get the latest posts sent to your email.

একটি মন্তব্য করুন ⤵️

×
পরামর্শ প্রয়োজন? এখানে চাপুন!