পৃষ্ঠা-৪ ॥ চেক ডিজঅনার: লিগ্যাল নোটিশের নমুনা-১
বিষয়: চেকদাতা বিদেশে পাঠানোর নামে প্রতারণা করে এবং পরবর্তীতে টাকা পরিশোধের জন্য চেক প্রদান করলে তা ডিজঅনার হয়।
– আইনজীবীর নাম –
অ্যাডভোকেট
জজ কোর্ট, ঢাকা
চেম্বারঃ
২৩, ২৩/১ কোর্ট হাউজ স্ট্রিট
কোতোয়ালী, ঢাকা-১১০০
মোবাইল: ***** *** ***
E-mail: info@openschooloflaws.com
সূত্র:
তারিখ: ২৫/০১/২০২৫ইং
লিগ্যাল নোটিশ
(রেজিঃ এ/ডি সহ)
প্রাপক:
জনাব ক
পিতা: … … …
মাতা: … … …
ঠিকানা: … … …
মোবাইল: … … …।
— নোটিশ দাতা
প্রেরক:
– আইনজীবীর নাম –
অ্যাডভোকেট, জজ কোর্ট, ঢাকা
চেম্বার: ২৩, ২৩/১, কোর্ট হাউস স্ট্রিট, কোতোয়ালী, ঢাকা-১১০০
মোবাইল: ০১৭XX XXX X০৬।
পক্ষে:
জনাব খ
পিতা: … … …
মাতা: … … …
ঠিকানা: … … …
জাতীয় পরিচয়পত্র নং: … … …
মোবাইল: … … …।
— নোটিশ দাতা
জনাব,
আমি আমার মোয়াক্কেল নোটিশ দাতা জনাব ক এর নিকট হইতে আদিষ্ট/ক্ষমতাপ্রাপ্ত হইয়া আপনাকে এই মর্মে লিগ্যাল নোটিশ প্রদান করিতেছি যে,
১. আপনি নোটিশ গ্রহীতা জনাব ক, পিতা- … … …, মাতা- … … …, সাং- … … …, বিদেশের লোক পাঠানোর একজন এজেন্ট এবং আমার মোয়াক্কেল জনাব খ এর সঙ্গে দীর্ঘদিনের পরিচিত বটে। আমার মোয়াক্কেলের সহিত আপনার দীর্ঘদিনের পরিচয়, সুসম্পর্ক ও পারস্পরিক বিশ্বাসের সম্পর্ক বিদ্যমান রহিয়াছে।
২. আপনি নোটিশ গ্রহীতা জনাব ক আমার মোয়াক্কেল জনাব খ এর সরল বিশ্বাস ও পারস্পরিক সুসম্পর্কের সুযোগ লইয়া তাহাকে বুঝাইতে সক্ষম হইয়াছেন যে আপনি ইউরোপের বিভিন্ন দেশে বৈধ উপায়ে নাগরিকত্বসহ লোক পাঠাইতে সক্ষম বটে।
৩. পরবর্তী কালে আপনার উপর দৃঢ় বিশ্বাস ও পারস্পরিক সুসম্পের্কর থাকার কারণে আমার মোয়াক্কেল জনাব খ তাহার পরিবার ও নিকটজনগণের নিকট হইতে ঋণ গ্রহণপূর্বক ২০,০০,০০০/- (বিশ লক্ষ টাকা) বিভিন্ন সময়ে আপনার ব্যাংক একাউন্টে এবং নগদ টাকায় আপনাকে পরিশোধ করিয়াছেন। অতঃপর, আপনি সম্পূর্ণ টাকা বুঝিয়া পাইয়া আমার মোয়াক্কেলকে বিদেশ পাঠানোর বিষয়ে গড়িমসি করিতে থাকিলে আমার বিষয়টি মোয়াক্কেলের সন্দেহ হইলে তাহাকে বিদেশে পাঠানোর বিষয়ে তাগাদা দিতে থাকিলে আপনি আমার মোয়াক্কেলকে বিদেশে পাঠানো হইবে না মর্মে জানাইয়া দেন এবং আমার মোয়াক্কেলের নামে ইবিএল ব্যাংক, মগবাজার শাখার ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকার একটি ব্যাংক চেক সহি স্বাক্ষর করিয়া দেন যাহার চেক নাম্বার SB 7061380, তাং: ০১/০১/২০২৫ইং।
৪. আমার মোয়াক্কেল নোটিশ দাতা জনাব ’খ’ আপনি নোটিশ গ্রহীতা ক কর্তৃক স্বাক্ষরিত ইবিএল ব্যাংক, মগবাজার শাখার উক্ত ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকার চেকখানা নগদায়নের নিমিত্তে ডাচ বাংলা ব্যাংক, বংশাল শাখা বরাবর জমা করিলে বিগত ১৭/০১/২০২৫ইং তারিখে উক্ত ব্যাংক কর্তৃক একখানা ‘চেক ফেরত স্মারক’ মূলে ‘অপর্যাপ্ত তহবিল’ (Insufficient Fund) মর্মে উক্ত চেকখানি ডিসঅনার হইয়া ফেরত আসিয়াছে। উক্ত ডিসঅনারের বিষয়ে আমার মোয়াক্কেল আপনাকে মৌখিকভাবে নোটিশ করিলেও আপনি বিষয়টি কর্ণপাত করেননি।
৫. এমতাবস্থায় অত্র নোটিশ প্রেরণের তারিখ হইতে ৩০ দিনের মধ্যে আমার মোয়াক্কেলের পাওনা ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা পরিশোধ করিয়া আপনার ইস্যুকৃত উল্লেখিত চেকখানা ফেরত নেওয়ার জন্য আপনি নোটিশ গ্রহীতা জনাব ক-কে বিশেষভাবে অনুরোধ করা হইতেছে।
অত্র লিগ্যাল নোটিশ প্রেরণের ৩০ দিনের মধ্যে আমার মোয়াক্কেলের পাওনা ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা পরিশোধ না করিলে আমার মোয়াক্কেলকে আপনার বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত দেওয়ানি ও ফৌজদারী আইন অনুসারে মামলা দায়ের করিবার পরামর্শ দিব, যাহাতে উক্ত পাওনা টাকা ক্ষতিপূরণসমেত পরিশোধ করাসহ আপনার জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা রহিয়াছে, যাহার সকল দায় দায়িত্ব আপনার উপর বর্তাইবে।
অত্র লিগ্যাল নোটিশের ১ (এক) কপি আপনি নোটিশ গ্রহীতার বরাবর প্রেরণ করা হইল এবং ভবিষ্যৎ ব্যবহারের জন্য উহার ১ (এক) কপি আমার সেরেস্তায় সংরক্ষিত রইল।
ইতি
ধন্যবাদান্তে,
………………………………….
(-আইনজীবীর নাম-)
অ্যাডভোকেট
জজ কোর্ট, ঢাকা।
Discover more from কৌঁসুলির কলাকৌশল
Subscribe to get the latest posts sent to your email.
